Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি ‘মাইলফলক’ হিসেবে বর্ণনা করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, শি জিনপিং ও ট্রাম্পের বৈঠকে দুই দেশ একগুচ্ছ নতুন সাধারণ বোঝাপড়ায় পৌঁছেছে, যা ভবিষ্যতে সহযোগিতা জোরদারে সহায়ক হবে।

বিবৃতিতে বলা হয়, দুই নেতা কৌশলগত স্থিতিশীলতার ভিত্তিতে গঠনমূলক চীন-মার্কিন সম্পর্ক গড়ার নতুন রূপরেখায় সম্মত হয়েছেন। এই লক্ষ্য আগামী তিন বছর ও তার পরবর্তী সময়ে দুই দেশের সম্পর্ক পরিচালিত করবে। মন্ত্রণালয় জানায়, আলোচনায় পারস্পরিক বিশ্বাস ও বোঝাপড়া গভীর হয়েছে এবং ব্যবহারিক সহযোগিতা এগিয়েছে, যা বৈশ্বিক স্থিতিশীলতা ও নিশ্চয়তা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, উভয় দেশ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে এবং একে অপরের উদ্বেগ যথাযথভাবে মোকাবিলা করতে সম্মত হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।