Web Analytics

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের পরে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। রোববার, ১১ অক্টোবর দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

জেলা পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো, জননিরাপত্তা নিশ্চিত এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান চলছে। পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় এসব অভিযান পরিচালিত হচ্ছে বলে জানানো হয়েছে।

আটক হওয়াদের মধ্যে হাতিয়ায় ৪০ জন, বেগমগঞ্জ মডেল থানায় ৩১ জন এবং চরজব্বর থানায় ১০ জন রয়েছেন। কোম্পানীগঞ্জ ও চাটখিলে ছয়জন করে, কবিরহাটে চারজন, সুধারাম মডেল থানায় তিনজন এবং সেনবাগ ও সোনাইমুড়ীতে দুজন করে আটক হন। পুলিশ জানিয়েছে, অভিযানের পাশাপাশি অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম চলবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।