Web Analytics

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেছেন, দেশের ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা জরুরি। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি বলেন, ব্যাংকের পরিচালনা ও ঋণ বিতরণে পেশাদারিত্ব, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করাই বর্তমান সংস্কার কার্যক্রমের মূল লক্ষ্য। সভায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররাও উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকিং খাতের চলমান সংস্কার, খেলাপি ঋণ কমানো, দুর্বল ব্যাংকের ব্যবস্থাপনা, ডিজিটাল রূপান্তর এবং আর্থিক স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। গভর্নর জানান, দুর্বল ব্যাংকগুলোর পুনর্গঠন ও একীভূতকরণ প্রক্রিয়া চলছে এবং কিছু প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত পরিবর্তন ইতোমধ্যে আনা হয়েছে। কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়ন শেষ হলে এই প্রক্রিয়া আরও গতি পাবে।

তিনি আরও জানান, খেলাপি ঋণের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য অর্থঋণ আদালত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আদায় অযোগ্য ঋণ ব্যবস্থাপনার জন্য নতুন আইন প্রণয়নের কাজ চলছে। যুক্তরাজ্যে জব্দ হওয়া ২৫ মিলিয়ন ডলারের সম্পদ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।