Web Analytics

নিবন্ধে বলা হয়েছে, মিয়ানমার হয়ে বাংলাদেশ ও চীনের সম্ভাব্য স্থল করিডোর ইউনান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত নতুন অর্থনৈতিক অক্ষ তৈরি করতে পারে। কুনমিং থেকে মান্দালয়, মিয়ানমারের পশ্চিমাঞ্চল ও রাখাইন হয়ে চট্টগ্রাম অঞ্চলের সঙ্গে সড়ক ও রেল সংযোগ গড়ে উঠলে বাংলাদেশ আঞ্চলিক ট্রানজিট ও লজিস্টিকস হাব হওয়ার সুযোগ পেতে পারে। এতে বাণিজ্য, শিল্পায়ন, বন্দর কার্যক্রম ও সরবরাহব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হবে।

এই সংযোগ বাংলাদেশের ইউরোপ ও উত্তর আমেরিকাকেন্দ্রিক রপ্তানি নির্ভরতা কমিয়ে বাজার বৈচিত্র্যকরণে সহায়তা করতে পারে বলে নিবন্ধে উল্লেখ করা হয়েছে। তৈরি পোশাকের পাশাপাশি কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, ওষুধ, চামড়া, পাটজাত পণ্য, হালকা প্রকৌশল পণ্য এবং ডিজিটাল ও পেশাগত সেবা লাভবান হতে পারে। কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও বৃহত্তর পূর্বাঞ্চলেও নতুন অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

তবে কেবল সড়ক নির্মাণে করিডর অর্থনীতি গড়ে উঠবে না। সীমান্ত ব্যবস্থাপনা, কাস্টমস, গুদাম, ডিজিটাল বাণিজ্য, বিনিয়োগ, শিল্প সক্ষমতা ও লজিস্টিকস অবকাঠামোকে একসঙ্গে উন্নত করতে হবে। মিয়ানমারের রাজনৈতিক অস্থিতিশীলতা, রাখাইনের সংঘাত, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তার কারণে বাংলাদেশকে ব্যয়, ঝুঁকি ও জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে এগোতে হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।