Web Analytics

ইরানি বাহিনীর হাতে মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিতের অভিযোগ তুলে বুধবার স্থানীয় সময় রাত দেড়টার দিকে ইরানে একাধিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কেশম দ্বীপ, জাস্ক, সিরিক ও বন্দর আব্বাসে বিস্ফোরণ ঘটে। যুক্তরাষ্ট্র জানায়, এটি ছিল ইরানের অযৌক্তিক আগ্রাসনের বিরুদ্ধে সমানুপাতিক জবাব। হামলার পর পারস্য উপসাগর উপকূল ও হরমুজ প্রণালিতে বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে।

সেন্টকম এক্সে জানায়, মার্কিন বিমান ও নৌবাহিনীর যুদ্ধবিমান থেকে নির্ভুল গোলাবারুদ ব্যবহার করে হরমুজ প্রণালির নিকটবর্তী ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ভূমি নিয়ন্ত্রণ কেন্দ্র ও নজরদারি রাডার সাইটে হামলা চালানো হয়। এর আগে মার্কিন সংবাদমাধ্যম জানায়, সোমবার হরমুজ প্রণালিতে একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানি সেনারা হেলিকপ্টারটি ভূপাতিত করেছে, যা ওমান উপসাগরে পড়ে।

এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।