Web Analytics

ব্রিটিশ রাজনীতিক জেরেমি করবিন নাইন-ইলেভেন হামলার ২৫ বছর পূর্তিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে শুরু হওয়া ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’কে বিপর্যয়কর বলে মন্তব্য করেছেন। ফেসবুক পোস্টে তিনি হামলায় নিহত ও যাঁদের জীবন বিপর্যস্ত হয়েছিল তাঁদের স্মরণ করেন। একই সঙ্গে জরুরি সেবাকর্মীদের সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানান; তাঁদের অনেকেই এখনো নানা অসুস্থতার সঙ্গে লড়ছেন এবং স্বাস্থ্যসেবার অধিকার আদায়ে আন্দোলন করছেন।

করবিন বলেন, হামলার পর শুরু হওয়া এই যুদ্ধে কয়েক লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন এবং আরও বহু মানুষ চরম দারিদ্র্যের শিকার হয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এ প্রক্রিয়ায় ইসলামভীতির জোয়ার তৈরি হয়েছে এবং সংঘাত, ঘৃণা ও চরম দুর্দশার এক অন্তহীন চক্র শুরু হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই প্রক্রিয়ায় ব্রিটেনও অন্ধভাবে অনুসরণ করেছিল।

করবিনের মতে, ওই সিদ্ধান্তের পরিণাম বিশ্ববাসী আজও ভোগ করছে, কিন্তু সৃষ্ট মৃত্যু ও ধ্বংসযজ্ঞের জন্য কোনো জবাবদিহিতা নিশ্চিত হয়নি। তিনি ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধ কোনো সমাধান নয়। তাঁর বক্তব্যে দখলদারিত্বের ভয়াবহতার অবসান এবং সবার জন্য শান্তি ও সম্প্রীতির বিশ্ব গঠনে কাজ করার কথাও উঠে আসে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।