Web Analytics

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের মালিকানাধীনসহ মোট ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে। রোববার মন্ত্রণালয়ের মনিটরিং শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। এসব এজেন্সির বিরুদ্ধে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট গঠন করে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।

সূত্র জানায়, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে অতিরিক্ত অর্থ আত্মসাতের অভিযোগে পল্টন থানায় মানবপাচার মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ৪৯টি এজেন্সির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে মন্ত্রণালয় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর ১৩ ধারার ক্ষমতাবলে তাদের লাইসেন্স প্রত্যাহার করে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাশিদা আক্তার।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং সব রিক্রুটিং এজেন্সিকে সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।