Web Analytics

ঢাকাস্থ সুইডিশ দূতাবাস জানিয়েছে, তারা আর শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করছে না। সোমবার এক বিজ্ঞপ্তিতে এবং দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে এ তথ্য জানানো হয়। শেনজেন ভিসাসংক্রান্ত বিষয়ে এখন আবেদনকারীদের সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র, আপিল, নির্দিষ্ট কোনো আবেদন এবং এ-সম্পর্কিত অন্যান্য প্রশ্নের জন্য সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে। সেবা বন্ধের বিষয়টি সাময়িক নাকি আনুষ্ঠানিক, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু বলা হয়নি।

দূতাবাস জানিয়েছে, শেনজেন ভিসাসংক্রান্ত নির্দেশনা, তথ্য বা সহায়তা দেওয়ার কোনো এখতিয়ার বা অনুমোদন তাদের আর নেই। তাই সব আবেদনকারী ও স্পন্সরকে ভিসাসংক্রান্ত যেকোনো প্রশ্ন এবং যোগাযোগের জন্য সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির কাছে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।