Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র–সম্পর্কিত শিল্পপ্রতিষ্ঠানগুলোকে নতুন করে সতর্ক করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে এসব প্রতিষ্ঠানে হামলা হতে পারে। সংস্থাটি সংশ্লিষ্ট কর্মী ও আশপাশের এলাকার মানুষকে দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। মুখপাত্র বলেন, অঞ্চলে থাকা সব আমেরিকান শিল্পপ্রতিষ্ঠান খালি করতে হবে এবং যেসব স্থানে আমেরিকানদের শেয়ার রয়েছে, সেসব এলাকার মানুষকে দূরে থাকতে হবে।

তবে কোন প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করা হতে পারে, তা স্পষ্ট করা হয়নি। এর আগে তাসনিম নিউজ এজেন্সি তাদের টেলিগ্রাম চ্যানেলে সম্ভাব্য লক্ষ্যবস্তুর একটি তালিকা প্রকাশ করে, যেখানে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত অ্যামাজন, গুগল, মাইক্রোসফট ও এনভিডিয়ার অফিসের নাম উল্লেখ করা হয়। বিশ্লেষকদের মতে, এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়াতে পারে এবং বহুজাতিক কোম্পানিগুলোর নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

আল জাজিরা সূত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতি অঞ্চলে যুক্তরাষ্ট্র–সম্পর্কিত ব্যবসার নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা বাড়িয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।