Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের ৭ মার্চ শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয়, যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করা যায়। এ বছরের প্রতিপাদ্য “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী তার বাণীতে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, ১৯৭৬ সালে নারী বিষয়ক দফতর এবং ১৯৯৪ সালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠনের মাধ্যমে নারীর উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। এছাড়া মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু এবং বর্তমান সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নারীর অর্থনৈতিক ক্ষমতায়নকে আরও জোরদার করেছে।

তিনি জানান, সরকার শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতিসহ সবক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি রোধে কঠোর অবস্থান নিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।