Web Analytics

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারহানা শারমিন পুতুল বলেছেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কর্মকর্তারা ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবেন। কোনো অভিযোগ অবহেলা করা হবে না এবং কোনো ধরনের অপারগতা সহ্য করা হবে না। শনিবার (৪ জুলাই) নাটোরের লালপুর উপজেলা অডিটোরিয়ামে সাধারণ কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বীজ, সার, কৃষি উপকরণ ও প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে। আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে কৃষিকে আরও লাভজনক ও টেকসই করার উদ্যোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নেও সরকার সমান গুরুত্ব দিচ্ছে। নারী ও যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ঈশ্বরদী বিমানবন্দর দ্রুত চালুর লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে, যা উত্তরাঞ্চলের যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়নে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে তিনি উল্লেখ করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।