জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের বেতাগাঁ এলাকায় বাড়ির উঠানের গর্তে জমে থাকা পানিতে পড়ে দেড় বছরের এক শিশু ইয়ামিনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে শিশুটি বাড়ির উঠানে খেলছিল, এ সময় তার মা রান্নাঘরে কাজ করছিলেন। বাড়ির কাজের জন্য মাটি কাটায় উঠানে একটি গর্ত তৈরি হয়েছিল, যেখানে পানি জমে ছিল। খেলতে খেলতে শিশুটি ওই গর্তে পড়ে যায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটিকে উদ্ধার করে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদুল ইসলাম জানান, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।
মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।