Web Analytics

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৫৮টি বিমান অভিযান চালিয়েছে সৌদি আরব। হুথি গোষ্ঠীর সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি সোমবার টেলিগ্রামে এ তথ্য জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত এসব অভিযান চলে। হুথিপন্থি আল মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, উত্তর ইয়েমেনের সা’দা, মোনাব্বিহ জেলা ও আল জৌফ প্রদেশে হামলা হয়েছে।

১২ সেপ্টেম্বর সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় সারুরাহ সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগস্টের শেষ সপ্তাহ থেকে হুথিদের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা বেড়েছে। সূত্রে বলা হয়েছে, হুথিদের কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের জ্বালানি খাতে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

৮ সেপ্টেম্বর থেকে ইয়েমেনে বিমান অভিযান চালাচ্ছে সৌদি আরব এবং হুথিদের তথ্যমতে, রোববারের আগে ১৩০টির বেশি অভিযান হয়েছে। ইয়েমেনের সেনাবাহিনীও উত্তর ইয়েমেন ও রাজধানী সানাকে হুথিদের দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি হামলা মূলত সম্মুখসারির ইয়েমেনি সরকারি বাহিনীকে সহায়তায় সীমিত রয়েছে; সানা ও হুথিদের ক্ষমতার প্রধান কেন্দ্রগুলো এখনো লক্ষ্যবস্তু হয়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।