Web Analytics

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বৃহস্পতিবার, ১ অক্টোবর ফেনী সফরে যাবেন। দিনব্যাপী এই সফরে তিনি পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। ফুলগাজীর শ্রীপুরে তাঁর মা বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি থাকায় সফরটি স্থানীয়ভাবে বিশেষ গুরুত্ব পেয়েছে। খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সরকারি সফরসূচি অনুযায়ী, পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় তিনি ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকার ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ উদ্বোধন করবেন। এরপর ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমও উদ্বোধনের কথা রয়েছে।

বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠের অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী দেওয়ার কর্মসূচি রয়েছে। নিরাপত্তায় দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সভাস্থল রেড, ইয়েলো ও হোয়াইট—তিন জোনে ভাগ করা হবে; এসএসএফ, পুলিশ, এসআরবি, বিজিবি ও কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনী দায়িত্বে থাকবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।