লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেছেন, দেশের লক্ষ্য হলো ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটিয়ে সারাদেশে নিরাপত্তা ও সমৃদ্ধি ফিরিয়ে আনা। কুয়েতি সংবাদপত্র ‘আল-আনবা’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন, যা পরে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থায় প্রকাশিত হয়।
সালাম জানান, তার সরকার বর্তমানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি এবং আন্তর্জাতিক সমর্থন, বিশেষ করে আরব দেশগুলোর সহযোগিতা অর্জনের জন্য কাজ করছে। তিনি বলেন, পরিস্থিতি সংবেদনশীল ও কঠিন হলেও লেবাননে আশার আলো দেখা যাচ্ছে এবং এই সুযোগ কাজে লাগিয়ে সমাধানের পথে এগিয়ে যেতে হবে।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, চলমান সংকট কাটিয়ে উঠতে আরব দেশগুলোর সহায়তা নিয়ে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।