Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় এখন ‘হাতের নাগালে’। বৃহস্পতিবার থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সেনাসদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় তিনি তেহরানকে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানান, যাতে আরও প্রাণহানি এড়ানো যায়। তিনি বলেন, জয় কখন ও কীভাবে আসবে, তা অনেকটাই তার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

ট্রাম্প মার্কিন সেনাদের ভূমিকার প্রশংসা করে পুনরায় বলেন, ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তার ভাষ্য, এ লক্ষ্য নিশ্চিত করার মাধ্যমে সেনারা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের আমেরিকানদের সুরক্ষায় ভূমিকা রাখছেন। তবে ইরান শেষ পর্যন্ত চুক্তিতে রাজি হবে কি না, সে বিষয়ে তিনি সংশয় প্রকাশ করেন।

বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকি মোকাবিলায় হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ১৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলেও দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের তেলের ওপর নির্ভরশীল নয় এবং নিজস্ব জ্বালানি সম্পদই চাহিদা মেটাতে যথেষ্ট। মধ্যপ্রাচ্যে শান্তির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি সতর্ক করেন, ইরানের পারমাণবিক অস্ত্র ইসরাইলসহ অঞ্চলের অন্য দেশগুলোর জন্য হুমকি হতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।