ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দেশটির পরমাণু স্থাপনাগুলোর ওপর ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এসব ‘অপরাধের’ জন্য ইসরাইলকে ‘কঠিন মূল্য’ দিতে হবে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি বাহিনী ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় হামলা চালায়, যার মধ্যে ছিল একটি ইউরেনিয়াম উৎপাদন কেন্দ্র ও একটি ভারী পানির চুল্লি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, ইসফাহানে দুটি ইস্পাত কারখানাতেও হামলা হয়েছে। আরাগচি বলেন, ইসরাইল দাবি করছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে এই হামলা চালিয়েছে, যদিও এটি ট্রাম্পের সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক। তিনি আরও জানান, ইরান কঠোর জবাব দেবে।
এই হামলা এমন সময়ে হয়েছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালি খুলে দেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি স্থাপনাগুলোর ওপর হামলা কিছুটা বিলম্বিত করতে পারে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।