Web Analytics

নোয়াখালীর মাইজদী জজ আদালত সড়কের উত্তর পাশে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ জুন) ভোরে শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের মাঝখানে নির্মিত এই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ শুরু হয়েছে।

দিনের বেলায় বিষয়টি কারও নজরে না এলেও সন্ধ্যায় ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি প্রকাশ্যে আসে। ভিডিওতে দেখা যায়, একদল তরুণ স্মৃতিস্তম্ভে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়, এতে নিচের অংশের কিছু অংশ পুড়ে যায়। ভিডিওতে একজনকে রাজনৈতিক বক্তব্য দিতে শোনা যায়, এরপর তারা স্লোগান দিতে দিতে স্থান ত্যাগ করে।

সুধারাম মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম জানান, ভিডিওটি অপরাধীরাই ফেসবুকে আপলোড করেছে। ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।