ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আশা প্রকাশ করেছেন, দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন। বুধবার স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে। বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক আরও জোরদার করতে সব ধরনের আলোচনা অব্যাহত থাকবে বলে তিনি জানান। তিনি দুই দেশের মধ্যে একটি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের প্রয়োজনীয়তার কথাও বলেন।
ভারতীয় হাইকমিশনার জানান, স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। দুই দেশের সংসদ কীভাবে পারস্পরিকভাবে কাজ করতে পারে এবং জনগণের মধ্যকার সম্পর্ক কীভাবে আরও উন্নত করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বর্তমান স্পিকারকে অভিজ্ঞ রাজনীতিবিদ ও ভালো ফুটবলার হিসেবে উল্লেখ করে বলেন, দুই দেশের মধ্যে আলোচনা চলবে এবং এটিই গণতন্ত্র।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।