Web Analytics

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ইতিহাসের সত্য যখন স্পষ্ট হয়, তখন ইতিহাস বিকৃতকারীরা টিকে থাকতে পারে না। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘আমরা বাংলাদেশি’ আয়োজিত ‘দেশ পুনর্গঠনে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, অতীতে ফ্যাসিবাদী শক্তি রাজনৈতিক স্বার্থে বাংলাদেশের রাজনীতিকে বিভক্ত করার চেষ্টা করেছিল, কিন্তু জনগণের শক্তি ও গণতান্ত্রিক আন্দোলন সেই কৃত্রিম বয়ানকে প্রত্যাখ্যান করেছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ নিজস্ব ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও মূল্যবোধের ভিত্তিতে স্বতন্ত্র জাতিসত্তা গড়ে তুলেছে। জনগণের অভিজ্ঞতা ও আকাঙ্ক্ষার ভিত্তিতেই বাংলাদেশের ভবিষ্যৎ নির্মিত হবে। তিনি আরও বলেন, জাতীয় স্বার্থই হতে হবে সব নীতিনির্ধারণের কেন্দ্রবিন্দু এবং সার্ক ও জাতিসংঘের কাঠামোর মধ্য দিয়ে বাংলাদেশ তার অবস্থান আরও সুদৃঢ় করতে পারে।

বিএনপি নেতা সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান আলোচক ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবুল্লাহ। অন্যান্য বক্তারা গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় স্বার্থভিত্তিক রাষ্ট্রচিন্তা প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।