Web Analytics

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো শান্তি। শিল্প ও সংস্কৃতিকে শান্তির শক্তিশালী বাহন উল্লেখ করে তিনি বলেন, শান্তিতে বিনিয়োগের মাধ্যমে টেকসই উন্নয়ন ও সুন্দর সমাজ প্রতিষ্ঠা সম্ভব। শুক্রবার ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় লাল সবুজ সাংস্কৃতিক একাডেমি আয়োজিত বিশ্ব শান্তি দিবস-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিজেকে নিউক্লিয়ার ফিজিক্সের ছাত্র হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, তিনি পারমাণবিক অস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন। পারমাণবিক বোমা ইতিহাসের অন্যতম শক্তিশালী অস্ত্র হিসেবে বিবেচিত হলেও তাঁর বিশ্বাস, শান্তিই সবচেয়ে শক্তিশালী। ভাষা না বুঝলেও সংগীত, চিত্রকলা ও নৃত্যের মতো শিল্পমাধ্যম মানুষের মধ্যে যোগাযোগ, সম্প্রীতি এবং পারস্পরিক বোঝাপড়ার সেতু তৈরি করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর ২১ সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস পালিত হয়, তবে শান্তির পক্ষে কাজ বছরের প্রতিদিনই করতে হবে। তিনি বাংলাদেশে শান্তি ও সম্প্রীতির সংস্কৃতি প্রতিষ্ঠায় শিল্প-সংস্কৃতির চর্চা ও প্রসারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস চেয়ারম্যান মো. আরফাতুর রহমান আপেল।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।