Web Analytics

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান মঙ্গলবার গাজীপুর জেলা পরিদর্শন করেন। সফরকালে তারা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার সামরিক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। তিন বাহিনী প্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তারা ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েনকৃত সশস্ত্র বাহিনীর কার্যক্রমও সরেজমিনে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে সামরিক ও অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!