Web Analytics

আফগানিস্তানজুড়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এফএম রেডিও সম্প্রচার স্থগিত করেছে তালেবান সরকার। মঙ্গলবার বিবিসি এ তথ্য নিশ্চিত করে জানায়, পরিস্থিতি সমাধানে আফগান কর্তৃপক্ষের সঙ্গে তাদের আলোচনা চলছে। কবে আবার সম্প্রচার শুরু হবে, তা এখনো স্পষ্ট নয়।

বিবিসির এক মুখপাত্র বলেছেন, আফগানিস্তানের লাখ লাখ মানুষ নির্ভুল সংবাদ ও তথ্যের জন্য এই সংবাদমাধ্যমটির ওপর নির্ভর করেন। সম্প্রচার স্থগিতের বিষয়টি সমাধানের লক্ষ্যে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও বিবিসি জানিয়েছে।

তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র খোবিব গফরান বলেন, বারবার নীতিমালা লঙ্ঘনের অভিযোগে বিবিসির সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে কোন নীতিমালা বা নিয়ম লঙ্ঘনের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি। দুই পক্ষের আলোচনার ফলাফলের ওপর সম্প্রচার পুনরায় চালুর বিষয়টি নির্ভর করছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।