Web Analytics

তুরস্কের আন্তালিয়া ডিপ্লোমাসি ফোরামের সাইডলাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বড্ড বেশি কথা বলেন’। তিনি এই মন্তব্য করেন ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রসঙ্গে, যেখানে ট্রাম্প বলেছেন যে আগামী বুধবারের মধ্যে কোনো চুক্তি না হলে যুক্তরাষ্ট্র ‘আবারো বোমা ফেলা শুরু করবে’।

খাতিবজাদে বলেন, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য স্ববিরোধী এবং তিনি আসলে কী বোঝাতে চেয়েছেন তা পরিষ্কার নয়। তিনি আরও বলেন, ইরান বিশ্বাস করে যুদ্ধ কোনো ইতিবাচক ফল বয়ে আনতে পারে না, তবে আক্রান্ত হলে দেশটি আত্মরক্ষার জন্য প্রস্তুত।

তিনি উল্লেখ করেন, ইরান ‘শেষ ইরানি সৈন্য থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে’। আল-জাজিরা সূত্রে এই তথ্য প্রকাশিত হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।