Web Analytics

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় আহত কলেজ ছাত্র সাইদুল ইসলাম সজীব (২৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। শনিবার (২৮ মার্চ ২০২৬) সকালে দোকানঘর উত্তোলনের সময় একই গ্রামের মিলন খানসহ ৮–১০ জন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। বরিশাল সরকারি কলেজের অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র সজীব গুরুতর আহত হয়ে মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান।

এ ঘটনায় সজীবের বাবা আবুল হোসেন খান, মা পিয়ারা বেগম, হাসান আলী খান ও আয়শা বেগম আহত হন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। পরে আবুল হোসেন খান বাদী হয়ে আটজনকে আসামি করে মামলা (জি আর ৮৮/২৬) দায়ের করেন।

ঘটনার চার দিন পার হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করেনি। বরং আসামিদের পক্ষে একটি মিথ্যা মামলা রেকর্ড করার অভিযোগ উঠেছে, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।