Web Analytics

চীনের বাণিজ্য মন্ত্রণালয় সোমবার ঘোষণা করেছে যে তারা প্রতিরক্ষা শিল্প ও বিরল খনিজ উত্তোলনের সঙ্গে জড়িত ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক যানবাহন প্রস্তুতকারী ওশকোশ ডিফেন্সও রয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, উল্লিখিত প্রতিষ্ঠানগুলোর কাছে দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বিশ্বের কোনো দেশ বা অঞ্চলের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চীনে উৎপাদিত এমন পণ্য এসব প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর বা সরবরাহ করতে পারবে না।

এই পদক্ষেপকে চীন ও যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য ও প্রযুক্তিগত প্রতিযোগিতার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।