Web Analytics

জেন-জির নেতৃত্বে গণঅভ্যুত্থানের পর নেপালে ৫ মার্চ অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বড় ধরনের প্রজন্মগত পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। রোববার সন্ধ্যা পর্যন্ত প্রকাশিত ১৫৯টি আসনের ফলাফলে দেখা যায়, ৪০ বছরের কম বয়সি ৫৯ জন প্রার্থী ফেডারেল আইনসভায় নির্বাচিত হয়েছেন, যা মোট আসনের ৩৮ শতাংশ। ২০২২ সালের সংসদে যেখানে তরুণ সদস্যের হার ছিল মাত্র ১১ শতাংশ, এবার তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) তরুণ নেতৃত্বের এই উত্থানে মুখ্য ভূমিকা রেখেছে। নির্বাচিত ৫৯ তরুণের মধ্যে ৫১ জনই আরএসপি থেকে, বাকিদের মধ্যে নেপালি কংগ্রেসের চারজন, সিপিএন-ইউএমএলের দুজন এবং রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির একজন রয়েছেন। নতুন মুখদের মধ্যে আছেন ঝাপা-৫ থেকে ৩৫ বছর বয়সি বালেন্দ্র শাহ, চিতওয়ান-৩ থেকে ৩০ বছর বয়সি সোবিতা গৌতম, রূপানদেহি-২ থেকে ২৮ বছর বয়সি সুলভ খারেল ও মোরাং-৬ থেকে ৩১ বছর বয়সি রুবিনা আচার্য।

বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্বের উত্থান শিক্ষা, শাসনব্যবস্থা, জলবায়ু নীতি ও কর্মসংস্থানে নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দেয়, যদিও পুরোনো প্রশাসনিক কাঠামোর সঙ্গে সমন্বয়ে চ্যালেঞ্জ থাকতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।