ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল রেখেছে আপিল বিভাগ। আইনজীবীরা জানিয়েছেন, এই রায়ের ফলে তার সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণে আর কোনো বাধা নেই। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আদালত এ রায় ঘোষণা করে।
এর আগে এ বছরের ১৮ জানুয়ারি শুনানি শেষে নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে। পরে তিনি হাইকোর্টে রিট করেন। ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে এবং তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়। এরপর নুরুল আমিন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন।
৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফল স্থগিত রাখার নির্দেশ দেয়। সর্বশেষ রায়ে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল থাকায় তার শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা নেই।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।