Web Analytics

ইরাক ও তুরস্ক তেল ও গ্যাস খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার জন্য একটি কাঠামোগত চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে। ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ জানিয়েছে, এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। আঙ্কারায় ইরাকের তেলমন্ত্রী বাসেম মোহাম্মদ খুদাইর তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী আলপারস্লান বায়রাকতারের সঙ্গে বৈঠক করেছেন।

ইরাকের তেল মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে তেল ও গ্যাস খাতের অবকাঠামো উন্নয়ন, পেট্রোকেমিক্যাল শিল্প এবং তেল, গ্যাস ও জ্বালানি বাণিজ্যে সহযোগিতা বাড়ানোর রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধের পর কৌশলগত হরমুজ প্রণালি বন্ধ হওয়ায় ইরাকের তেল রপ্তানি ৮০ শতাংশের বেশি কমে যাওয়ার প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

রপ্তানি সচল রাখতে দুই দেশ বিকল্প পরিবহনপথের দিকে ঝুঁকছে। আগস্টে তুরস্কের রাষ্ট্রীয় কোম্পানি বোটাস এবং ইরাকের রাষ্ট্রীয় তেল কোম্পানি সোমো ও এনওসির মধ্যে এক বছরের চুক্তি হয়। এর আওতায় কিরকুক-জেইহান তেল পাইপলাইন দিয়ে অপরিশোধিত তেলের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগস্টে প্রধানমন্ত্রী আলি আল-জায়েদি তেল, বিদ্যুৎ, পানিসম্পদসহ বিভিন্ন খাত নিয়ে কাঠামোগত চুক্তির কথাও বলেছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।