Web Analytics

আসামের কাৰ্বি আংলং এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় বিমানবাহিনীর একটি সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বিমানটি জোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে সর্বশেষ যোগাযোগ করে। পরে গভীর রাতে ভারতীয় বিমানবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে জানায়, জোরহাট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে বিমানটি ভেঙে পড়ে।

বিমানটিতে থাকা স্কোয়াড্রন লিডার অনুজ ও ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকর নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট করেনি ভারতীয় বিমানবাহিনী। এর আগে ২০১৭ সালে আসামের তেজপুর বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পর অরুণাচল প্রদেশে একই ধরনের একটি সুখোই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলটের মৃত্যু হয়েছিল।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হওয়ার কথা থাকলেও এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।