Web Analytics

ইরান আবারও হরমুজ প্রণালিতে নৌ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধের কারণে প্রণালির পরিস্থিতি আগের অবস্থায় ফিরে গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বলা হয়, আইআরজিসি অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র অবরোধের আড়ালে জলদস্যুতা ও সামুদ্রিক চুরির মতো কর্মকাণ্ড চালাচ্ছে।

আইআরজিসি জানায়, বর্তমানে হরমুজ প্রণালি সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে এবং কৌশলগত এই জলপথে চলাচল আগের মতো সীমিত করা হয়েছে। তারা সতর্ক করে বলেছে, ইরানগামী জাহাজগুলোর পূর্ণ নৌচলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এই নিয়ন্ত্রণ বহাল থাকবে।

বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।