Web Analytics

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও শহীদ সালাম বরকত হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল হালিমকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ১ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আব্দুল হালিম সাময়িকভাবে এ দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, নবনিযুক্ত প্রক্টর প্রচলিত নিয়ম অনুসারে প্রাপ্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

বিদায়ী ও নবনিযুক্ত প্রক্টরকে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের সার্টিফিকেট যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাতে অনুরোধ করা হয়েছে। অধ্যাপক আব্দুল হালিম বলেন, শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে ক্যাম্পাসকে শান্ত ও শৃঙ্খল রাখতে তাঁরা সার্বিকভাবে কাজ করবেন। তিনি আশা করেন, আগামীতে ক্যাম্পাসের শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ থাকবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।