Web Analytics

মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলায় ৪০ দিন জামায়াতে নামাজ আদায়ের পর ৩১ জন শিশু-কিশোরকে বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়েছে। শুক্রবার সকালে ধীপুর ইউনিয়নের মারিয়ালয় গ্রামের উত্তর মারিয়ালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মারিয়ালয় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় মারিয়ালয় গ্রামের তিনটি ও পাশের শিমুলিয়া গ্রামের একটি জামে মসজিদসহ মোট চারটি মসজিদ থেকে শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

৪০ দিন জামায়াতে নামাজ আদায় করায় ৩১ জনকে বাইসাইকেল এবং আরও ২৬ জনকে প্রেসার কুকার পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পপতি ও সমাজসেবক হাজি মো. সাখাওয়াত হোসেন শেখ। সভাপতিত্ব করেন আলহাজ বিল্লাল হোসেন কাজী এবং উদ্বোধন করেন মজিবর রহমান বেপারী। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নতুন প্রজন্মকে নিয়মিত নামাজে উদ্বুদ্ধ করার এই উদ্যোগ প্রশংসনীয় এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকেরা জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।