Web Analytics

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার (এনসিটিসি) পরিচালক জো কেন্ট ইরানের সঙ্গে চলমান যুদ্ধের বিরোধিতা করে পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দেওয়া পদত্যাগপত্রে তিনি লিখেছেন, এই যুদ্ধ তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না এবং ইরানকে যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি মনে করেন না। কেন্টের মতে, ইসরাইল ও তাদের মার্কিন লবির চাপেই যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়েছে।

তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো আসন্ন হুমকি ছিল না এবং এই যুদ্ধ ন্যায্য নয়। নিজের যুদ্ধ অভিজ্ঞতা ও স্ত্রী হারানোর বেদনাও তিনি উল্লেখ করেছেন। বিবেকের তাড়নায় তিনি এমন এক যুদ্ধের সমর্থন করতে পারছেন না, যা আমেরিকান জনগণের কোনো উপকারে আসে না।

আল-জাজিরা সূত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কেন্টের পদত্যাগ যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থান নিয়ে তার নৈতিক আপত্তি ও রাজনৈতিক চাপের সমালোচনাকে স্পষ্ট করে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।