Web Analytics

বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ দ্বিগুণেরও বেশি ভোটের ব্যবধানে মুন্সীগঞ্জ–২ আসনে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নুরমহল আশরাফী ফলাফল ঘোষণা করেন। ফল ঘোষণার পর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন এবং বিজয়ী প্রার্থী আল্লাহ তাআলার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে আব্দুস সালাম আজাদ পান ১ লাখ ২১ হাজার ১৫৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাজেদুল ইসলাম পান ৫৮ হাজার ৫৭৩ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের কে. এম. বিল্লাল পান ১৩ হাজার ৩৮৭ ভোট, জাতীয় পার্টির মো. নোমান মিয়া পান ২ হাজার ৮৫৭ ভোট এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আশিক মাহমুদ পান ৬৫১ ভোট।

কে. এম. বিল্লাল, মো. নোমান মিয়া ও আশিক মাহমুদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ৮৩৩ জন, এর মধ্যে পুরুষ ১ লাখ ৯০ হাজার ২৩৯ এবং নারী ১ লাখ ৮২ হাজার ৫৯৪ জন। বিশ্লেষকদের মতে, নতুন দল এনসিপি উল্লেখযোগ্য ভোট পেলেও বিজয়ী প্রার্থীর ব্যবধান ছিল দ্বিগুণেরও বেশি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।