ভারতের মণিপুরের চান্দেল জেলায় সন্দেহজনক ভেজাল মদ পান করে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮০ জনের বেশি। গত ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে। পুলিশ প্রথমে আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও পরে জেলা পুলিশ নিহতের সংখ্যা ১৫ বলে জানায়।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, নিহতদের পান করা মদ কাকচিং জেলার সুংনু থেকে সংগ্রহ করা হয়েছিল; চান্দেল জেলায় এটি তৈরি বা প্রস্তুত করা হয়নি। নিহতদের মধ্যে পাঁচজন সুংনু থানার অধিক্ষেত্রের বাসিন্দা। চান্দেল জেলা প্রশাসন জনস্বাস্থ্য সতর্কতা জারি করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয়ভাবে তৈরি বা সন্দেহজনক উৎসের মদ পান না করার পরামর্শ দিয়েছে।
মদপানের পর বমি, পেটব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, দৃষ্টিশক্তি ঝাপসা হওয়া বা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে বলা হয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং ইম্ফলের দুটি হাসপাতালে রোগীদের দেখতে গিয়ে তদন্তের নির্দেশ দেন এবং দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন। বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধসহ একটি মেডিকেল দল চান্দেলে পাঠানো হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।