বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নেগেটিভ ইক্যুইটি এবং আনরিয়েলাইজড লস সমন্বয়ের সময়সীমা ২০৩০ সাল পর্যন্ত বাড়িয়েছে। মঙ্গলবার বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বিদ্যমান নেগেটিভ ইক্যুইটির বিপরীতে ২০২৭ সাল থেকে প্রতিষ্ঠানগুলোকে প্রতি বছর ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন রাখতে হবে। ২০৩০ সালের মধ্যে পুরো নেগেটিভ ইক্যুইটি সমন্বয় করতে হবে এবং এ সময়ে নগদ লভ্যাংশ ঘোষণা বা বিতরণ করা যাবে না। ২০২৬ সালে নতুন নেগেটিভ ইক্যুইটি সৃষ্টি হলে সেটি ওই বছরেই সমন্বয় করতে হবে।
নেগেটিভ ইক্যুইটিযুক্ত বিও হিসাবের বিদ্যমান শেয়ার বিক্রির অর্থে এ-ক্যাটাগরির শেয়ার কেনা যাবে, তবে নতুন মার্জিন ঋণ ও ব্লক মার্কেট লেনদেন নিষিদ্ধ থাকবে। বিএসইসি আইপিও আবেদনে সিঙ্গেল উইন্ডো রিভিউ চালুর সিদ্ধান্তও নিয়েছে। পাশাপাশি সব বন্ড মূল বোর্ডে লেনদেনের জন্য ৩০ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় তালিকাভুক্তি ও স্থানান্তর কার্যক্রম সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।