নবীন ফ্যাশন আকর্ষণীয় অফার নিয়ে আবারও তাদের শোরুম চালুর ঘোষণা দিয়েছে। বুধবার প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে জানানো হয়, এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে পুনরায় কার্যক্রম চালু করা সম্ভব হয়েছে।
ঘোষণায় বলা হয়, মগবাজার শাখা ছাড়া অন্যান্য সব শাখায় টানা ১৫ দিনব্যাপী ঈদ উৎসব চলবে। ক্রেতাদের জন্য থাকবে নানা আকর্ষণীয় অফার ও বিশেষ আয়োজন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক চীন থেকে ফেসবুক লাইভে ঈদ উৎসবের অফার সম্পর্কে বিস্তারিত জানাবেন।
এর আগে মঙ্গলবার রাতে ব্যবস্থাপনা পরিচালক এনামুল হাসান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন, যা পুনরায় চালুর প্রস্তুতির ইঙ্গিত দেয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।