Web Analytics

কুমিল্লার মেঘনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সেলিম আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার নিজ বাড়ি থেকে পুলিশের একটি বিশেষ টিম তাকে আটক করে। মেঘনা থানা সূত্রে জানা যায়, পতিত সরকারের আমলে মির্জানগর কদমতলা এলাকায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মনির হোসেন বাদী হয়ে সম্প্রতি মেঘনা থানায় মামলাটি দায়ের করেন, যেখানে সেলিম আহমেদকে আসামি করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং আদালতে প্রেরণের পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।