Web Analytics

সোমবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সিটিজেনস ফোরাম বাংলাদেশ (সিএফবি) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বিশিষ্ট নাগরিকরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরবিরোধী ও ভিত্তিহীন বয়ান সমাজে বিভাজন সৃষ্টি করছে। ‘ফলস ন্যারেটিভস, প্রোপাগান্ডা অ্যান্ড ডিসইউনিটি: থ্রেটস টু স্ট্যাবিলিটি, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ইউনিটি’ শীর্ষক এই আলোচনায় বক্তারা জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা ও শিক্ষাব্যবস্থায় নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠনেরও দাবি জানান।

সভাপতিত্বকারী সিএফবি চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী বলেন, ভুয়া বয়ান বন্ধে আইন নয়, সত্যভিত্তিক বয়ান প্রয়োজন। তিনি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানিয়ে বলেন, নৈতিক শিক্ষায় শিক্ষিত নাগরিক কখনও প্রোপাগান্ডা ছড়াবে না। অন্যান্য বক্তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভুয়া তথ্যের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শিক্ষায় জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয় অন্তর্ভুক্তির প্রস্তাব দেন।

পুলিশের সাবেক মহাপরিদর্শক মো. আশরাফুল হুদা বলেন, ভুয়া তথ্য জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে এবং গোয়েন্দা সংস্থার সতর্কতা বাড়ানো প্রয়োজন। অন্য বক্তারা চলমান জ্বালানি সংকট বিষয়ে সরকারের স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।