Web Analytics

ডানপন্থি আইনজীবী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা শুক্রবার কলম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ৪৮ বছর বয়সি এই নেতা রাজধানী বোগোতার পরিবর্তে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ক্যালিতে শপথগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে শহরটি সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারি সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। নির্বাচনী প্রতিশ্রুতিতে তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, সরকারি ব্যয় সর্বোচ্চ ৪০ শতাংশ কমানো এবং তেল ও গ্যাস শিল্প পুনরুজ্জীবিত করার কথা বলেন।

ক্যালিকে অনুষ্ঠানস্থল হিসেবে বেছে নেওয়াকে বিদায়ী বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার কৌশল থেকে স্পষ্ট সরে আসার বার্তা হিসেবে তুলে ধরা হয়েছে। এসপ্রিয়েলা শুরু থেকেই পেত্রোর নীতির সমালোচনা করে তা ব্যর্থ বলে আখ্যা দিয়ে আসছেন। শপথের পর তিনি বলেন, দেশের স্থিতিশীলতা ক্ষুণ্ন করে এমন কোনো কৌশল বা তৎপরতার সুযোগ দেওয়া হবে না।

নতুন প্রেসিডেন্ট মাদক-সন্ত্রাসবাদ নির্মূলের অঙ্গীকার করেন এবং বলেন, সংলাপের পথ পুরোপুরি শেষ হয়ে গেছে। কলম্বিয়ার ব্যবসায়ীদের উদ্দেশে তিনি জানান, তাঁর সরকার দেশে বিনিয়োগের ক্ষেত্রে তাদের অংশীদার হবে। রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি ইকোপেত্রোলের সক্ষমতা আরও শক্তিশালী করতে সরকার কাজ করবে বলেও তিনি জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।