Web Analytics

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় এ বছর হাওরে অন্তত ১৫০ কোটি টাকার বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। সঙ্গে ভেসে গেছে প্রায় ২০০ কোটি টাকার গোখাদ্য। হাওরে পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কৃষি অফিসের তথ্য অনুযায়ী, ২১ হাজার ৭০০ হেক্টর জমিতে ধান আবাদ হয়েছিল, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৪৩ হাজার ৩৬৮ টন। সরকারি হিসাবে ক্ষতির পরিমাণ দেখানো হয়েছে ৬৬ কোটি টাকা, তবে স্থানীয় কৃষক ও সংগঠনগুলোর দাবি, বাস্তব ক্ষতি আরও অনেক বেশি।

কৃষকরা জানান, অনেক ধান কাটা হলেও রোদ না থাকায় তা পচে নষ্ট হয়েছে, যা সরকারি হিসাবে ধরা হয়নি। বাস্তবে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪১ হাজার ৬৬৬ টন ধান, যার বাজারমূল্য প্রায় ১৫০ কোটি টাকা। সরকার তিন মাসের সহায়তা ঘোষণা করলেও এখনো তা কৃষকদের হাতে পৌঁছায়নি। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়েও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

স্থানীয় নেতারা বলেন, কৃষকদের পাশাপাশি গোখাদ্যের ক্ষতিও ভয়াবহ। হাওরের কৃষকদের শতভাগ গোখাদ্য তলিয়ে গেছে, তাই সরকারকে পশুখাদ্যের বিষয়েও উদ্যোগ নিতে হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।