ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা যেই হোন না কেন, তাকে হত্যা করা হবে। বুধবার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। এর আগে শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।
কাৎজ লিখেছেন, ইরান যদি এমন কোনো নেতা নির্বাচন করে যে ইসরাইল ধ্বংস, যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলোর জন্য হুমকি সৃষ্টি এবং ইরানি জনগণকে দমন করার পরিকল্পনা এগিয়ে নেয়, তবে তাকে হত্যার লক্ষ্যবস্তু করা হবে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ও তিনি আইডিএফকে এই মিশনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।
এই হুঁশিয়ারি এমন সময়ে এসেছে যখন ইরান, লেবানন ও কাতারে সাম্প্রতিক হামলায় বহু মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ইসফাহানে ইসরাইলি হামলায় পাঁচজন এবং লেবাননে বারোজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।