Web Analytics

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী-দেবীপুর সড়কে শুক্রবার ভোরে অস্ত্রধারী ছিনতাইকারীরা কয়েকজনকে জিম্মি করে দুটি পাখিভ্যান ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা ধারালো হাসুয়া, লাঠি ও বাঁশ ব্যবহার করে ভুক্তভোগীদের মাঠে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে বলে জানা গেছে। ভুক্তভোগীদের মধ্যে তিনজনের বাড়ি নওদাপাড়া এবং একজনের বাড়ি দেবীপুর গ্রামে।

ভুক্তভোগী সোহান আলী জানান, তিনি আরও দুজনকে নিয়ে ফজরের আজানের পর নওদাপাড়া থেকে মাছ ধরতে ষোলটাকার দিকে যাচ্ছিলেন। দেবীপুর থেকে বামন্দীগামী সড়কে ওঠার পর বাঁশ ফেলে তাদের পথরোধ করা হয়। তিনি বলেন, ছিনতাইকারীরা তাদের মাঠে নিয়ে বেঁধে রেখে একটি ভ্যান ও ৫ হাজার ৫০০ টাকা নিয়ে যায়; তবে মাছ ধরার জাল ও হাঁড়ি রেখে যায়।

দেবীপুরের রুহুল আমিন বলেন, একটি কালভার্টের কাছে দুজন তার ভ্যানে ওঠে এবং সামনে অন্যরা বাঁশ নিয়ে দাঁড়িয়ে ছিল। ভ্যান ঘোরানোর চেষ্টা করলে তাকে লাঠি দিয়ে আঘাত করা হয় এবং পরে গাছে বেঁধে ৭০০ টাকা নেওয়া হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে এবং সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।