মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের তামান মালুরি নাইট মার্কেটে অভিযান চালিয়ে ২০০ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিসহ ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, চীন, পাকিস্তান ও ভারতের নাগরিক রয়েছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে দুই সপ্তাহ নজরদারি শেষে ‘অপ কুটিপ’ নামে এই অভিযান পরিচালনা করা হয়। কুয়ালালামপুর ও পুত্রাজায়ার ইমিগ্রেশন বিভাগ এবং কুয়ালালামপুর সিটি হল যৌথভাবে এতে অংশ নেয়।
ইমিগ্রেশন বিভাগের পরিচালক হামশা ইনজাউ জানান, মোট ৫০০ জনের কাগজপত্র যাচাই করা হয়, যার মধ্যে ৪০৭ জন বিদেশি ও ৯৩ জন মালয়েশিয়ান ছিলেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থায় থাকা, সামাজিক ভিজিট পাসের অপব্যবহার এবং ইমিগ্রেশন শর্ত ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
তিনি আরও জানান, কুয়ালালামপুরের অন্যান্য নাইট মার্কেটেও এ ধরনের অভিযান চলবে এবং অবৈধভাবে থাকা বিদেশিদের পাশাপাশি তাদের নিয়োগদাতা ও সহযোগীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।