Web Analytics

রাজবাড়ীর গোয়ালন্দে যৌথ অভিযানে ২০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি রোজি বেগম ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। ৩ আগস্ট দিবাগত রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার আরিফ কাজীর স্ত্রী মোছা. রোজি বেগম (৫০), একই এলাকার মৃত আইয়ুব ফকিরের মেয়ে নিশি আক্তার (৪২) এবং দৌলতদিয়া বাজার এলাকার মোসলেম আলী মোল্লার ছেলে আখের আলী (৩২)। থানা সূত্র জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

৪ আগস্ট বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, রোজি বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে ১২টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।