Web Analytics

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদনের জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। বৃহস্পতিবার সকালে ইউজিসি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাসানাত আলী জানান, প্রস্তাবটি গত বছরের নভেম্বরে ইউজিসিতে জমা দেওয়া হয়েছিল এবং যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় সংযোজন ও বিয়োজনসহ এখন এটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে, যেখানে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

তিনি আরও জানান, ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে প্রশাসনিক কার্যক্রম শুরু হওয়া নওগাঁ বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে হিসাববিজ্ঞান ও আইন বিভাগে একাডেমিক কার্যক্রম চালুর অনুমোদন পেয়েছে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির মাধ্যমে প্রতিটি বিভাগে ৪০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে।

অস্থায়ী ভবনে কার্যক্রম চালু থাকা বিশ্ববিদ্যালয়টির ভূমি অধিগ্রহণ, ভবন নির্মাণ এবং সরকারি অনুদানের ৪ কোটি ৭৫ লাখ টাকার প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। উপাচার্যের মতে, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।