Web Analytics

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে আর রাজপথে নামতে হবে না। রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, সরকার শিক্ষা মন্ত্রণালয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, বাজেটসংক্রান্ত কিছু সীমাবদ্ধতা থাকলেও শিক্ষকদের অন্যান্য দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। নতুন বাজেটে সব দাবি অন্তর্ভুক্ত না থাকায় তাৎক্ষণিক বাস্তবায়ন সম্ভব নয়, তবে সরকার আন্তরিক। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ পর্যালোচনা ও সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, স্কুল ব্যবস্থাপনা কমিটি ও গভর্নিং বডি-সংক্রান্ত বিষয়েও আলোচনা চলছে। এনটিআরসি নিয়োগব্যবস্থার পরিবর্তনগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষকরা যে লিখিত দাবি পেশ করেছেন তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। দীর্ঘমেয়াদি সমাধানের জন্য আলোচনার মাধ্যমে পদক্ষেপ নেওয়া হবে, যাতে ভবিষ্যতে একই দাবিতে আন্দোলনের প্রয়োজন না হয়। তিনি শিক্ষকদের মর্যাদা ও দায়িত্বের যথাযথ মূল্যায়নের আশ্বাস দেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।