Web Analytics

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ভিক্টোরিয়া শহরে বিসিএমএ মসজিদের ইমাম শেখ ইব্রাহিমের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস (এনসিসিএম)। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নামাজ শেষে ইমাম নিজের গাড়িতে অবস্থান করছিলেন, তখন এক অজ্ঞাত ব্যক্তি জোরপূর্বক গাড়ির দরজা খুলে তার ওপর হামলা চালায় এবং ইসলামবিদ্বেষী মন্তব্য করে তাকে ‘নিজ দেশে ফিরে যাও’ বলে চিৎকার করে।

এনসিসিএম ঘটনাটিকে ইসলামোফোবিক হামলা হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে এবং বলেছে, একজন ধর্মীয় নেতাকে লক্ষ্য করে এমন আক্রমণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। সংস্থাটি জানায়, তারা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে।

এনসিসিএম কানাডার রাজনৈতিক ও সামাজিক নেতাদের প্রকাশ্যে এ হামলার নিন্দা জানাতে এবং ঘৃণামূলক অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে। তবে ইমামের বর্তমান শারীরিক অবস্থা বা হামলাকারীর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের হয়েছে কি না, তা জানা যায়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।