Web Analytics

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হাওর এলাকায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের ফজলু রহমানের ছেলে হবিবুর রহমান (২২) এবং জয়শ্রী ইউনিয়নের সরস্বতিপুর গ্রামের জয়নাল হকের ছেলে রহমত উল্লাহ (১৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, হবিবুর রহমান তার চাচার সঙ্গে টগার হাওরের চকিয়াচাপুর গ্রামে বোরো ধান কাটতে গেলে দুপুরে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। বজ্রপাতের ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

অন্যদিকে দুপুর ১টার দিকে জয়শ্রী ইউনিয়নের ইসলামপুর গ্রামে বজ্রপাতের আরেকটি ঘটনা ঘটে। এতে জয়নাল হক, তার ছেলে রহমত উল্লাহ এবং লাল সাধুর স্ত্রী শিখা মনি আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক রহমত উল্লাহকে মৃত ঘোষণা করেন এবং অন্য দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।